ভেকটর বর্ণ ডিজিজ কনট্রোল কাজে যুক্ত প্রায় 25040 জন VRP র দারিদ্র্য মোচনে প্রশাসনের শীতঘুম কাটছে

ভেকটর বর্ণ ডিজিজ কনট্রোল কাজে যুক্ত প্রায় 25040 জন VRP র দারিদ্র্য মোচনে প্রশাসনের শীতঘুম কাটছে না :-


মাননীয়া মূখ্যমন্ত্রী,
ভেবে দেখুন, বর্তমানে একটি পরিবার-সদস্যর দৈনিক গড় খরচ হয় কমপক্ষে 200 টাকা, পরিবারে যদি তিন-চার জন সদস্য থাকে, মোট দৈনিক খরচ দাঁড়ায় দৈনিক 600 থেকে 800 টাকা,
    মাসে পরিবারপিছু খরচ হয় কমপক্ষে 18,000 টাকা, কম করে ধরলে 15000 টাকা ।
   অথচ একজন ভিলেজ রিসোর্স পারশন (VRP) মাসে 30 দিনই কাজ করলে মোট মজুরি পায় 5250 টাকা,
  তাও তিন থেকে চার মাস দেরিতে হাতে মজুরী পায়।


     একজন VRP সরকারি কর্মী হিসাবে পঞ্চায়েত ও ব্লক অফিসের সকল দায়িত্ব -- দুয়ারে সরকার, পতঙ্গ প্রতিরোধ, সোশ্যাল অডিট, ভাতা সার্ভে, আবাস প্লাস, রেশন কার্ড, শস‍্যবীমা, কৃষকবন্ধু, স্বাস্থ্য সাথী ইত্যাদি সরকারি কাজে সারাদিন প্রাণপাত পরিশ্রম করছে, আপামর জনসাধারণকে সরকারি পরিষেবা পৌঁছে দিচ্ছে।
   আপনি আশা , অঙ্গনয়ারী , সিভিক দেরকে চোখের মণি করেছেন। আপনার প্রশাসন VRP দেরকে দিয়ে সমস্ত কাজ সরকারি আদেশনামার যাঁতাকলে করিয়ে নিচ্ছে,  অথচ VRP দের ভূমিকা নিয়ে সরকারি আমলা অফিসাররা আপনাকে কিছুই জানাচ্ছে না।


    প্রশিক্ষিত VRPরা বাজারে টাকা ধার করেও অভাবে, দারিদ্র্যে, অর্থকষ্টে জর্জরিত হচ্ছে এবং বাবা মা স্ত্রী শিশুর স্বপ্নপূরণে চাহিদা-পূরণে ব‍্যর্থ হচ্ছে।
   এই বিষয়টি যেকোন শিক্ষিত বিবেকবান সমাজের কাছে বড়ই লজ্জাকর, দুর্ভোগময় ও দুর্ভাগ্যজনক।
   


পশ্চিমবঙ্গ শ্রমদপ্তর যেকোন কর্মীর ন‍্যূনতম বেতন ধার্য করেছে মাসিক 9000 টাকা।
    NREGS একশো দিনের কাজে দৈনিক শ্রমমজুরী প্রায় 220 টাকা।
   সোশ্যাল অডিটে দৈনিক মজুরি প্রায় 500 টাকা।
   সেখানে একজন VRP পাঁচ হাজার টাকা মাসমজুরী পায় কিসের ভিত্তিতে, কোন বাজার দরে, কোন্ মানবিক নজিরে ???
   প্রায় 25040 VRP কর্মী আজ সরকারি দায়িত্বহীনতা ও অবহেলা, বঞ্চনার শিকার। 
   তাদের উন্নতির জন্য আপনার কিছু করার সময় এসেছে! আপনি ভিলেজ রিসোর্স পারশন VRP দের বিষয়ে ভাবুন!

VBDC এবং Social Audit সম্পর্কিত আরও তথ্য এবং PDF ফাইল পেতে যোগদান করুন আমাদের টেলিগ্রাম গ্রুপ এ - Click Here 


Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন