VRP রা ফেডারেশন ফর্ম ফিলাপের আওতায় আসবে এটা কি ?
সোজা ব্যাপার। সরকারি কর্মচারী ফেডারেশন হলো তৃণমূল আশ্রিত একটা কর্মচারী ইউনিয়ন। তারা একটা বিবৃতি দিয়েছে তাদের সংগঠনে কারা কারা আসতে পারে তার মধ্যে ভিআরপি রয়েছে যাদেরকে তারা সংগঠনে নেবে। আসলে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ থেকে শুরু করে সহায়ক পঞ্চায়েত সমিতির অধস্তন কর্মচারীরা বড়বাবু থেকে শুরু করে বিয়াইও জেলা পরিষদের বিভিন্ন কর্মচারীরা সংগঠনটা চালায় । অবশ্যই এটা তৃণমূল আশ্রিত সংগঠন। ঠিক যেমন এর পাল্টা সংগঠন আছে সিপিআইএমের কোঅর্ডিনেশন কমিটি।
যারা ফেডারেশন নিয়ে চিৎকার করছেন:-আমরা ফেডারেশনে যুক্ত কেন হবো?
নিরপেক্ষ ভাবে আমি কিছু প্রশ্ন করছি? মৌলিক অধিকারের বিষয়ে কারো যদি জানা থাকে উওর দিবেন।
✳️VRP রাত নিয়োগ হয়েছে MGNREGS দক্ষ শ্রমিকের ভিত্তিতে।
✳️MGNREGS Skill লেবার অনুযায়ী VRPকী দক্ষ শ্রমিকের মজুরি পায়?
✳️VRPকী সরকারী কর্মচারী?
✳️যদি সরকারী কর্মচারী হয়ে থাকে তাহলে সরকারী কর্মচারীর মর্যাদা কেন দিচ্ছে না?
✳️যদি সরকারী কর্মচারী হয়ে থাকে তাহলে DA নেই কেন?
✳️অবসর কালীন কোন পেনশনের ব্যাবস্থা নেই কেউ?
✳️ প্রতিদিন 452 টাকার পরিবর্তে 175 টাকায় VRPরা কেন জীবন অতিবাহিত করছে?
যারা ফেডারেশনে যুক্ত হবার পক্ষে তাদের উদ্দেশ্যে প্রশ্ন রইল।উওরের অপেক্ষায় রইলাম।
উপরের VRP বিষয় গুলো নিয়ে ফেডারেশন কখনো সরকারের নিকট কোনদিন দরবার করেছে? অসহায় VRP দের দূরদর্শিতার তথ্য সরকারের নিকট তুলে ধরেছে?
