PAN Card-Aadhaar Card Link: শীঘ্রই এই কাজটি করুন; না হলে PAN Card নিষ্ক্রিয় হয়ে যাবে
![]() |
| PAN card Aadhar card link |
আয়কর বিভাগ বলে দিয়েছে 31 মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না করালে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক ( PAN Aadhaar Link ) করার শেষ তারিখ ৩১ মার্চ । এর পরেই প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে ৷ মানে প্যান কার্ড জাঙ্ক হয়ে যাবে ৷ এটা আর ব্যবহার করা যাবে না । অতএব , আপনি যদি এখনও আপনার PAN কে আধারের সঙ্গে লিঙ্ক না করে থাকেন , তাহলে অবিলম্বে এই কাজটি সম্পূর্ণ করুন । কারণ প্যান ছাড়া আপনি অর্থ সংক্রান্ত সমস্ত কাজ করতে পারবেন না ৷ আয়কর বিভাগ স্পষ্টভাবে বলেছে যে কেউ যদি ৩১ মার্চের মধ্যে আধার এবং প্যান লিঙ্ক না করেন , তবে তাঁর প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ এসব কাজ করা যাবে না প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার পরে প্যান কার্ড ধারক মিউচুয়াল ফান্ড , স্টক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজগুলি করতে পারবেন না । এছাড়াও , নথি হিসাবে প্যান ব্যবহার করার জন্যও জরিমানা করা হতে পারে ৷ আয়কর আইনের ধারা 272B এর অধীনে আপনাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ৷ অতএব ৩১ মার্চ পর্যন্ত আপনি ১০০০ টাকা জরিমানা দিয়ে আপনার PAN কে আধারের সঙ্গে লিঙ্ক করতে পারেন ।
লেট ফি দিতে হবে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস ( Central Board of Direct Taxes ) ৩০ জুন থেকে আধার - প্যান লিঙ্ক ( Aadhar - Pan Link ) করার জন্য ১০০০ টাকা লেট ফি নির্ধারণ করেছে । জরিমানা না দিলে আপনি আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে পারবেন না । আয়কর আইন অনুসারে , আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা আবশ্যক ৷ তা না হলে আয়কর বিভাগ ব্যবস্থা নিতে পারে । এর পাশাপাশি নতুন প্যান কার্ড নেওয়াও নিষিদ্ধ থাকবে ৷ এসব ব্যক্তিদের অব্যাহতি অবশ্য আইন অনুযায়ী কিছু লোককেও অব্যাহতি দেওয়া হয়েছে । অসম , জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়ে বসবাসকারী নাগরিকদের আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার প্রয়োজন নেই । এ ছাড়া যাঁর বয়স ৮০ বছরের বেশি , তাঁরও এই কাজ জরুরি নয় ৷
কীভাবে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করবেন ( How to Link Aadhaar with PAN Card ) ?
• আয়করের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in- এ লগ ইন করুন । • Quick Links বিভাগে যান এবং Link Aadhaar- এ ক্লিক করুন ৷ • আপনার স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলবে ৷ • এখানে আপনার প্যান নম্বর , আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখুন ৷ • | validate my Aadhaar details ' বিকল্পটি নির্বাচন করুন ৷ • আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে ৷ ওটিপি দিয়ে ' Validate ' এ ক্লিক করুন । • জরিমানা পরিশোধ করার পরে আপনার PAN লিঙ্ক করা হবে আধারের সঙ্গে ৷ এইভাবে জরিমানা দিন • আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে আপনাকে জরিমানা দিতে হবে । • এর জন্য আপনাকে এই পোর্টালে যেতে হবে https : //onlineservices.tin.egov nsdl.com/etaxnew/tdsnontds.jsp • এখানে প্যান - আধার লিঙ্ক করার অনুরোধের জন্য CHALLAN NO / ITNS 280 - এ ক্লিক করার পরে , প্রযোজ্য ট্যাক্স নির্বাচন করুন । • মাইনর হেড এবং মেজর হেডের অধীনে সিঙ্গল চালানে ফি পেমেন্ট করতে হবে । • তারপর নেটব্যাঙ্কিং বা ডেবিট কার্ড থেকে অর্থপ্রদানের মোড বেছে নিন এবং আপনার প্যান নম্বর লিখুন । • মূল্যায়ন বছর নির্বাচন করুন এবং ঠিকানা প্রদান করুন ৷ • সবশেষে ক্যাপচা পুরন করে ক্লিক করুন l
