প্যান কার্ডে বড় বদল , নতুন ঘোষণা কেন্দ্রীয় সরকারের l Pan Card Benefits 2023

 

প্যান কার্ডে বড় বদল , নতুন ঘোষণা কেন্দ্রীয় সরকারের

Pan Card



নতুন দিল্লি : এবার প্যান কার্ড নিয়ে অনেক বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । প্রত্যেক প্যান কার্ড ধারকদের জন্য বড় নির্দেশিকা জারি করা হলো।সদ্যই এই বছরের বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । গত বছর থেকেই বাজেটে কাগজপত্রের পাঠ চুকিয়েছেন ডিজিটাল ভারতের অর্থমন্ত্রী । পেপারলেস বাজেটে স্বাভাবিক ভাবেই ডিজিটাল নথির কথা উঠে এসেছে বারবার । ইতিমধ্যেই অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত সমস্ত অ্যাকাউন্ট ও অ্যাপে KYC আপডেটেশন বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। তাই প্যান কার্ড নিয়ে বড় বদল আনছে সরকার । যে কোনও রকম অর্থনৈতিক লেনদেন এবং কাজের ক্ষেত্রে Permanent Account Number ( PAN ) যে ঠিক কতটা জরুরি ,তা বোধহয় সকলেই জানেন । ডিজিটাল ভারতের অর্থনৈতিক কাঠামোকে এটি প্রয়োজন বলেই এদিন জানিয়েছেন নির্মলা । ইতিমধ্যেই ক্যাশলেস বিশ্বের দিকে বেশ কয়েক পা হেঁটে ফেলেছে দেশ । শহরাঞ্চল ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গিয়েছে UPI কাঠামো । যে কারণে প্যান কার্ডে এই নতুন বদলের কথা জানা যাচ্ছে ।

নির্মলা তাঁর বাজেট বক্তৃতায় জানিয়েছেন , এবার থেকে যে কোনও সরকারি ডিজিটাল ব্যবস্থাতেই PAN card- কে একক পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে । এতদিন কেন্দ্র ও রাজ্য স্তরে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নথি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেত । ফলে ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হত সরকারকে । সেই অসুবিধা দূর করতেই PAN card- কে common identifier হিসেবে ব্যবহারের প্রস্তাব এনেছে কেন্দ্র । এটি কার্যকর হলে বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে বলে জানানো হয়েছে ।

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন