রাজ্যের প্রাপ্য মেটালো মোদী সরকার , আবার লক্ষ্মীলাভ করল বাংলা ।১০,৬৪২ কোটি টাকা রাজ্য কে দিল মোদি । আবাস যোজনা ও ডি এ নিয়ে বড় সিদ্ধান্ত !
![]() |
| Awas yojana gramin |
আবাস যোজনা থেকে সড়ক যোজনার টাকা বাকি রেখেছে কেন্দ্রীয় সরকার । এমনকী একশো দিনের কাজের টাকাও বারবার বলা সত্ত্বেও ছাড়েনি নরেন্দ্র মোদীর সরকার । কিন্তু এই অভিযোগের মধ্যেই রাজ্যকে আবার টাকা পাঠাল কেন্দ্র । কর বাবদ রাজ্যগুলির যে টাকা প্রাপ্য হয় সেই টাকার মার্চ মাসের বরাদ্দ মিটিয়ে দিল মোদী । তার জেরে বাংলা পেল ১০ হাজার ৬৪২ কোটি টাকা । উত্তরপ্রদেশ , মধ্যপ্রদেশ এবং নাগাল্যান্ড - সহ অন্যান্য রাজ্যও কমবেশি পরিমাণে পেয়েছে এই টাকা । যা উন্নয়নের কাজে লাগাবে রাজ্য সরকার , এবার জানার বিষয় তাহলে এবার আবাস যোজনার টাকা কবে আসতে চলেছে উপভোক্তার ব্যাংক একাউন্টে ?
Awas Yojana লিস্টে আপনার নাম আছে কিনা চেক করুন- Click Here
সংবাদমাধ্যমে কি জানা যাচ্ছে ?
অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের নয়াদিল্লি গিয়ে আন্দোলন করতে বলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । গতকাল DA প্রসঙ্গে বজবজ থেকে এই কথা বলেন তিনি । তারপরই বাংলা পেল মোট ১০ হাজার ৬৪২ কোটি টাকা । মার্চ মাসেই বাংলার জন্য শিক্ষাখাতে ২ হাজার ৬৫০ কোটি বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার । চলতি বছরের জুন মাস থেকে কিস্তির ভিত্তিতে টাকা জমা পড়বে বলে খবর । ফলে রাজ্যের বিভিন্ন শিক্ষা ও ছাত্র - ছাত্রীদের স্কলারশিপ এর টাকাও খুব শীঘ্রই তাদের একাউন্টে জমা করবে বলে ধারণা বিশেষজ্ঞদের । এছাড়া শর্তসাপেক্ষেই বাংলায় আবাস যোজনায়ও টাকার বরাদ্দ করেছে কেন্দ্র । মোট ১১ লাখ বাড়ি তৈরির জন্য ৮,২০০ কোটি টাকা । কেন্দ্রের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে প্রায় সমস্ত রিপোর্ট খতিয়ে দেখা হয়েছে । এবার আবাস যোজনা টাকা দিতে আর কোনো সমস্যা নেই । খুব শীঘ্রই প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকাও উপভোক্তাদের ব্যাংক একাউন্টে দেওয়া শুরু হবে ।
আর কী জানা যাচ্ছে ?
২০২২ সালের ৫ ই নভেম্বর রাজ্যে এসেছিল বকেয়া ৯৯৫ কোটি টাকা । প্রায় পাঁচ মাস পর বকেয়া টাকা পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দু'দফায় টাকা দিল কেন্দ্রীয় সরকার । তবে এখনও ১০০ দিনের কাজের টাকা বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার । আবাস যোজনা প্রসঙ্গে বারবার বাংলাকে টাকা না দেওয়ার জন্য বঙ্গ - বিজেপির নেতাদের লেখা চিঠি তেমন কাজে এল না বলে মনে করা হচ্ছে । হয়তো আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই আবাস যোজনা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক একাউন্টে দেওয়া শুরু হবে ।

Ghir er list
উত্তরমুছুনTarun manna
মুছুনHouse
উত্তরমুছুন