লক্ষীর ভান্ডারের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য খুশির খবর । আগামী কাল থেকে এপ্রিল মাসের টাকা একাউন্টে দেওয়া শুরু হবে !

 

কলকাতাঃ- অবশেষে রাজ্য সরকার টাকা দেওয়া শুরু করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের একাউন্টে । দীর্ঘ অপেক্ষার পর এপ্রিল মাসের টাকা মহিলাদের একাউন্টে আগামীকাল থেকে দেওয়া শুরু হচ্ছে।তবে সব জেলার মহিলারা কাল থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পুবে না । শুধু মাত্র এই ১১ টি জেলার মহিলারা আগামীকাল থেকে লক্ষ্মীর প্রকল্পের টাকা পাবে । আর বাকি থাকা জেলাগুলিতে এপ্রিল মাসের কয়েকদিন পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে।ইতিমধ্যে কোন কোন জেলায় টাকা দেওয়া শুরুও হয়ে গেছে।লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের একাউন্টে প্রত্যেক মাসের শুরুতে দেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে সেই তারিখ পরিবর্তন করা হয়েছে । রাজ্যে বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের কারনে ব্যস্ত আছে সরকারি আধিকারিকরা কারন নতুন আবেদনকারীদেরও টাকার লিস্টে নাম তোলার কাজ চলছে । আর এইসব কারনের জন্য এপ্রিল মাসের টাকা দিতে দেরি হচ্ছে ।

Lokkhi bhandar payment


নবান্ন সূত্রে জানান হয়েছে এপ্রিল মাসে মোট তিনটি ধাপে সারা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে । প্রথম ধাপে যে ১১ টি জেলায় টাকা দেওয়া হবে সেই নিয়ে নবান্নের তরফে একটি জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে । যে ১১ টি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে , তার মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদনীপুর , কোচবিহার , বীরভূম , বাঁকুড়া , হুগলী , নদিয়া এই ১১ টি জেলায় আগামীকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম ধাপের টাকা দেওয়া শুরু হবে । নবান্ন সূত্রে খবর এপ্রিল মাসের টাকা আসতে দেরি হলেও আগামীকাল থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে তাই যারা এখনো এপ্রিল মাসের টাকা পাননি তারা অবশ্যই আগামী কাল থেকে একাউন্টে টাকা পাবেন ।


নবান্ন সূত্রে জানা গিয়েছে যে সকল মহিলারা প্রতিমাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নিয়মিত ৫০০ ও ১০০০ টাকা করে পাচ্ছে , তাদের ব্যাঙ্ক একাউন্টে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ৫০০ ও ১০০০ টাকা করে দিয়ে দেওয়া হবে।তবে যে সকল মহিলারা মার্চ মাসে কোন কারন বশত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি । তারা এপ্রিল মাসে নিজেদের ব্যাঙ্ক একাউন্টে মার্চ ও এপ্রিল দুই মাসের টাকা একসাথে পেয়ে যাবে।এক্ষেত্রে তপশীলী জাতি ও উপজাতি ঘরের যেসব মহিলারা রয়েছেন তারা ২০০০ টাকা ও সাধারন ঘরের যে সকল মহিলা রয়েছেন তারা একসাথে ১০০০ টাকা পাবে ।

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন