বর্তমানে প্যান কার্ড , আধার কার্ড রান্নার গ্যাস রেশন কার্ড লক্ষী ভান্ডারের টাকা সহ একাধিক নিয়ম বদলে যাচ্ছে এই এপ্রিল মাস থেকেই ।

 

এপ্রিল মাস থেকেই পরিবর্তন করা হচ্ছে একাধিক নিয়ম । যার প্রভাব পড়বে সরাসরি গরিব ও মধ্যবিত্তদের পকেটের উপর । চলুন জেনে নেই কি কি পরিবর্তন হতে চলেছে ।

New Rules Start from April Month


ব্যাংকিং লেনদেনে বড় পরিবর্তন : -- বর্তমানে এই মাস থেকে ব্যাংকিং পরিষেবাতেও আনা হয়েছে একাধিক পরিবর্তন । এটিএম থেকে টাকা তোলা সহ ব্যাংকের টাকা জমার ক্ষেত্রেও নানান পরিবর্তন করা হয়েছে , স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ একাধিক ব্যাংক সংস্থার তরফ থেকে । বর্তমানে আপনারা আপনাদের ব্যাংকের জমা করা টাকা এটিএম এর মাধ্যমে যদি তুলতে যান সে ক্ষেত্রে ১০ হাজার টাকার উপরে কোন লেনদেন করলেই তার জন্য আপনার মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপি সাবমিট করার পরেই আপনারা এটিএম থেকে টাকা তুলতে পারবেন ।

প্যান ও আঁধার কার্ডে বড় ঘোষণা ... কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ৩১ শে মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না করালে সেই প্যান কার্ড দেখে অবৈধ বা বন্ধ করে দেওয়ার কথা ছিল তবে সম্প্রতি নতুন ঘোষণা অনুযায়ী এই নিয়মের পরিবর্তন করা হয়েছে এপ্রিল মাসেও কারো প্যান কার্ড বন্ধ হবে না । প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে আরো তিন মাস সময় বাড়ানো হয়েছে ।

প্রধানমন্ত্রী কৃষক যোজনার নিয়মে বদল এবার pmkisan যোজনাতে কৃষকদের হাতে কিস্তির তুলে দেওয়ার আগে প্রধানমন্ত্রী কৃষক যোজনায় বড়সড় বদল আনা হল । এবার থেকে পোর্টালে গিয়ে আধার নম্বর দিয়ে আর নিজেদের অ্যাকাউন্টের অবস্থা জানতে পারবেন না এই যোজনার উপভোক্তারা । এবার থেকে নিজেদের রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়েই তা জানতে হবে । এর আগে এই যোজনায় নিজেদের অ্যাকাউন্টের অবস্থা সম্পর্কে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়েই জানতে পারতেন উপভোক্তারা ।

এলপিজির দাম কমে গেল .. প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হয় । সেই ক্ষেত্রে সিলিন্ডারের দাম কমানো বা বাড়ানো হতে পারে । এবার আজ থেকে কমেছে রান্নার গ্যাসের দাম । এখন সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমেছে আরও ৯২ টাকা । এবার জানব কোন সিলিন্ডারের দাম কমেছে ? মনে রাখবেন , আজ থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে । তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম একই রয়েছে । পুরনো দামই রাখা হয়েছে এই সিলিন্ডারগুলির । ৬ জুলাই থেকে সারা দেশে ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি । বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম চার মহানগরে পরিবর্তন হয়েছে । ।

এপ্রিল থেকে স্বাস্থ্য ও সাধারণ ইনস্যুরেন্স ক্লেইমের জন্য KYC বাধ্যতামূলক । ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া ( IRDAI ) এপ্রিল থেকে বিমাকারীদের KYC করা বাধ্যতামূলক করে দিয়েছে । এছাড়াও আপনি যদি কোনরকম বীমা পলিসি কেনার কথা চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি , এবার থেকে আপনি 5 লক্ষ টাকার বেশি বাৎসরিক বিমার পলিসি কিনতে চাইলে , আপনাকে আয়ের উপর কর দিতে হবে

ভারতীয় রেলের নতুন টাইম টেবিল 10 এপ্রিল থেকে ভারতীয় রেলের নতুন সময়সূচি অনুযায়ী , কয়েকশ ট্রেনের টাইম টেবিল পরিবর্তন হতে পারে । তাই আপনি যদি ১০ এপ্রিল বা তার পরে ট্রেনে যাত্রা করবেন বলে ভাবেন , তাহলে অবশ্যই যাত্রার সময় পরীক্ষা করে নিন । আগে এসব পরিবর্তন ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখন এপ্রিল থেকে তা কার্যকর করা হতে পারে

সোনার গহনার বিক্রির নিয়মেও আসছে বদল । এপ্রিলের প্রথম দিন থেকে সোনার গহনা বিক্রির নিয়ম বদলে যাচ্ছে । কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী , এপ্রিল থেকে চার সংখ্যার পরিবর্তে ছয় অঙ্কের হলমার্ক বৈধ হচ্ছে । নতুন অলঙ্কারের ক্ষেত্রেই শুধু মাত্র এই নিয়ম কার্যকর হবে । যদিও গ্রাহকরা হলমার্ক ছাড়াও তাদের পুরনো গহনা বিক্রি করতে পারবে ।

সোনার গহনায় পরিবর্তন : সোনার গহনার বিক্রির নিয়মেও আসছে বদল । এপ্রিলের প্রথম দিন থেকে সোনার গহনা বিক্রির নিয়ম বদলে যাচ্ছে । কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী , এপ্রিল থেকে চার সংখ্যার পরিবর্তে ছয় অঙ্কের হলমার্ক বৈধ হচ্ছে । অর্থাৎ এবার থেকে ছয় অংকের সংখ্যা বিশিষ্ট নতুন হলমার্কের গহনা বিক্রি করতে পারবেন গ্রাহকদের । নতুন অলঙ্কারের ক্ষেত্রেই শুধু মাত্র এই নিয়ম কার্যকর হবে । যদিও গ্রাহকরা হলমার্ক ছাড়াও তাদের পুরনো গহনা বিক্রি করতে পারবে ।

কি কি জিনিসের দাম বাড়লো বা কমলো ? বর্তমানে 2023-24 অর্থবর্ষের জন্যে নতুন বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । যেখানে তিনি একাধিক পরিবর্তনের কথা জানিয়েছেন । শুধু তাই নয় , কিছু দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে , একাধিক দ্রব্যে দাম কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে । অর্থমন্ত্রী এর আগে যে বাজেট পেশ করেছিলেন সেই নিয়ম বর্তমানে এপ্রিল মাসের ১ তারিখ থেকেই লাঘু হয়ে গেল ।

যেমন দাম বাড়ছে : - সিগারেট , রুপো ও আর্টিফিশিয়াল গহনা , প্লাটিনাম , রান্না ঘরের বৈদ্যুতিক চিমনি , আমদানি করা খেলনা , তাছাড়াও একাধিক সংস্থার পক্ষ থেকে গাড়ির দাম বাড়ানো চালু হয়ে যাচ্ছে । এরই সাথে সাইকেল সোনার বাদ দিয়ে তৈরি করা গহনা সহ বেশ কয়েকটি জিনিসের দাম বাড়ানো হচ্ছে ।

এবার জেনে নেব কোন গুলির দাম কমছে : ভারতের নিজস্ব তৈরি ইলেকট্রিক বাইক লিথিয়াম ব্যাটারি , ভারতে তৈরি মোবাইল , ভারতের নিজস্ব উৎপাদিত খেলনা সাইকেলসহ আরো অনেক জিনিসের দাম কমছে ।

UPI লেনদেনে বড় পরিবর্তন :  বর্তমানে যারা Uপিআই এর মাধ্যমে লেনদেন করেন । তারা যদি ২০০০ টাকার বেশি upi লেনদেন করেন সেক্ষেত্রে লেনদেনের উপর ১.১ % ইন্টার অপারেবিলিটি চার্জ ধার্য করা হবে । তবে সাধারণ দুই ব্যক্তির মধ্যে ইউবিআই পেমেন্টের জন্য কোন অতিরিক্ত ফ্রি প্রয়োজন হবে না ।

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন