কলকাতাঃ- মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা , এপ্রিল মাসে সকল রাজ্যবাসীকে রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দারুণ সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।নতুন প্রকল্প সহ রাজ্যের অন্যান্য সমস্ত প্রকল্পের টাকা গুলি আবেদনকারীদের ব্যাঙ্ক একাউন্টে জমা পড়তে চলেছে এপ্রিল মাসে । এক্ষেত্রে যারা যারা কাগজ পত্রগুলি জমা করে ফেলেছেন তাদের জন্য দারুন সুখবর এবং যারা এখনও ডকুমেন্ট গুলি জমা করতে পারেন নি , তাদের উদ্দেশে বলা হয়েছে যে , যারা যারা টাকা পাচ্ছেন না তাদের জন্যও রয়েছে বিরাট সুযোগ।তারা সকলেই টাকা পাবেন এবার থেকে । কি করলে টাকা পাওয়া যাবে , কি কি ডকুমেন্ট জমা করতে হবে , কোথায় গিয়ে জমা করতে হবে সমস্ত কিছুই বিস্তারিত জানানো হল ।
![]() |
| Duare Sarkar Camp New Scheme |
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । এই প্রকল্পের তরফে মহিলাদের বছরে ১২০০০ টাকা এবং ৬০০০ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে । বর্তমানে বেশীরভাগ মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন । যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা ৫০০ ও ১০০০ টাকার আরও একটি কিস্তি এপ্রিল মাসে পেয়ে যাবেন । এছাড়া যারা মার্চ মাসে টাকা পাননি তারা এই এপ্রিল মাসে ২ মাসের টাকা একসাথে পাবেন ।
জয় বাংলা প্রকল্প জয় বাংলা প্রকল্পের টাকা এপ্রিল মাসে সকলে পেয়ে যাবেন ব্যাঙ্ক একাউন্টে । রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যেমে সকলকে প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন দিয়ে থাকে । যারা এখনও জয়বাংলা পেনশন প্রকল্পে আবেদন করতে পারেন নি তারা সমস্ত কাগজ নিয়ে দুয়ারে সরকারে গিয়ে আবেদন করতে পারবেন । আবেদন করার পরের মাস থেকে আপনারা ১০০০ টাকা করে প্রতিমাসে পাবেন ।
নির্মাণ কর্মী ভাতা রাজ্যের বিভিন্ন জেলায় বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মান কর্মীদের জন্য চালু কড়া হয়েছে নির্মাণ কর্মী ভাতা । এই ভাতার মাধ্যমে ৬০ বছর বা তার বেশি বয়সী নির্মাণ কর্মীরা মাসিক ১০০০ টাকা করে ভাতা পান।যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই এপ্রিল মাসে ১০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন । আর যারা এখনও আবেদন করেননি তারা পঞ্চায়েত গিয়ে আবেদন করতে পারবেন ।
পুরোহিত ভাতা রাজ্যের বিভিন্ন ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে । এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়া হয় । এই এপ্রিল মাসে ও এই প্রকল্পের আরও একটি কিস্তি তাদের দেওয়া হবে ।
বিধবা ভাতা এই প্রকল্পের তরফেও প্রতিমাসে ১০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে।বর্তমানে আপনারা যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এপ্রিল মাসে এই প্রকল্পের আরও একটি কিস্তি পেয়ে যাবেন।বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করেছেন , এখন থেকে বিধবা ভাতার আবেদনকারীরাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন।অর্থাৎ তারা বিধবা ভাতার ১০০০ টাকা পাবেন ও সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ১০০০ টাকা পাবেন । বর্তমানে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন ।
মানবিক প্রকল্প রাজ্য সরকার এই প্রকল্পে ১০০০ টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে।বিশেষ ভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পরুষ তাদের সবাইকে এই প্রকল্পের টাকা দেয় রাজ্য সরকার । আপনারা যারা প্রতিমাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এপ্রিল মাসে এই প্রকল্পের আরও একটি কিস্তি পেয়ে যাবেন।আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করতে পারেননি।তারা সমস্ত কাগজ নিয়ে দুয়ারে সরকারে গিয়ে আবেদন করতে পারবেন ।
কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পে SC / ST / OBC / GEN সবাই আবেদন করতে পারবেন । এই প্রকল্পের মাধ্যমে বছরে ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের একাউন্টে । আর এই টাকাটি ৩ টি ধাপে দেওয়া হয় ২০০০ টাকা করে । এই প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তারা অলরেডি এই প্রকল্পের ১১ তম কিস্তির টাকা পেয়েছেন । এবার ১২ তম কিস্তির টাকা পাওয়ার পালা । তাই যারা আবেদন করে রেখেছেন এই প্রকল্পে তারা এই এপ্রিল মাসে ২০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন । আর যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারবেন ।
মহিলা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য । GEN / SC / ST / OBC সব মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন । আর এপ্রিল মাসে এই প্রকল্পের তরফে ৩০ হাজার টাকা লোন দেওয়া হবে যারা আবেদন করেছেন । আর এই ৩০ হাজার টাকা লোনের উপর ১০ হাজার টাকা ছাড় দেওয়া হয় । অর্থাৎ ২০ হাজার টাকা দিতে হবে ।
