রাজ্য জুড়ে 25040 জন গ্রামীণ সম্পদ কর্মীর চাহিদা আর সরকার পক্ষ থেকে আলোচনার ক্ষেত্র তৈরি করার একটা গুরুত্বপূর্ণ দিন ছিল গতকাল।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক মহাশয় এর মাধ্যম দিয়ে গতকাল আমরা VRP রাজ্য প্রতিনিধি দল আলোচনাতে অংশ নিতে কোলকাতা গিয়েছিলাম.
মূলত তিনটে পর্যায়ে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল......
*প্রথমত* : আমাদের দাবি যেটা আমরা VRP রাজ্য শাখা সংগঠনের প্যাডে জানিয়েছি।
যেটা আমাদের অভিভাবক স্বয়ং ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া নিজেই হাতে করে নিয়েছেন. দাবী গুলি কে সমর্থন জানিয়েছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন,
*দ্বিতীয়তঃ* আমাদের কাজের খোজের পাশাপাশি সাংগঠনিক খবরাখবর নিয়েছেন, ফেডারেশনের সঙ্গে যোগাযোগ ঠিক ঠাক রাখি কিনা সেটাও জানতে চেয়েছেন। কষ্ট হলেও সরকারের পাশে থেকে উন্নয়ন ও কর্মযজ্ঞে শামিল হতে বলেছেন।
*তৃতীয়ত* : দীর্ঘ সময় আলোচনার পর তিনি মানবিকভাবে উপলব্ধি করলেন এবং বললেন কেন্দ্রের বঞ্চনা যদি না থাকতো তাহলেই আগেই VRP দের কিছু করে দেওয়া যেত। যদিও তিনি জোর দিয়ে আমাদের 100 % আশ্বস্ত করে বলেছেন তোমাদের মূল সমস্যা হল সময়মত পারিশ্রমিক না পাওয়া সেটা যাতে মান্থলি ও সেলারি সিস্টেম করা যায় তার জন্য যা যা করা দরকার আমি করব । CM কে চিঠি দিয়ে এবং সশরীকে গিয়ে আলোচনা করব । প্রসঙ্গত
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মযজ্ঞে VRP রা শামিল থাকেন এ খবর প্রিয় মানস বাবুর নিজের মুখেই বললেন, কারণ তিনি গ্রামেরই মানুষ। এটাও তিনি জানালেন।
সরকারি বেশ কিছু সুযোগ সুবিধা সহ ছুটির প্রসঙ্গ নিয়ে লিখিত আবেদনের পাশাপাশি মৌখিকভাবেও আলোচনা হয়। প্রসঙ্গক্রমে আমাদের যেটা নির্বাচনের আগে কলকাতার বুকে জমায়েত করার কথা আমরা আগাম জানিয়েছিলাম সেটা কেও প্রাধান্য দিয়ে বললেন যতক্ষণ না মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জেলা সফর শেষ না হচ্ছে ততক্ষণ ডেট দেওয়া সম্ভব হচ্ছে না। 🙏🙏🙏 ধন্যবাদ।
১.২.৩ করে আপডেট দেওয়ার চেষ্টা করলাম আশা করছি লেখাটা একটু বড় নিচের লেখাগুলো আরেকটু কষ্ট করে পড়বেন।
গ্রামীণ সম্পদ কর্মীরা বর্তমান রাজ্য সরকার দ্বারা নিয়োজিত, অডিট এর পাশাপাশি VBDC এর কাজটাও রাজ্য সরকার প্রদেয়। স্বাভাবিকভাবেই VRP উন্নতির শেষ কথা বলবে কেবলমাত্র রাজ্য সরকারের প্রধান মুখ জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়,
যেমনটা তিনি নিজেই আমাদের সংগঠনকে ডেকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন VBDC তে।
আরো পড়ুন.....
2024 সালে ঘরে বসে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন ? how to make money online 2024 ?
নিয়মিত খবর পেতে জয়েন করুন আমাদেগ্রুপের টেলিগ্রাম
প্রাথমিক স্তরে সবকিছু আশা না মিটলেও অন্তত প্রতিমাসে ন্যূনতম বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্য আর আমাদের চাহিদা আছে বলেই ৫২৫০ হয়েছে।
এই সময় কালে দ্রব্যমূল্য বৃদ্ধি যা সামান্য পারিশ্রমিক দিয়ে সত্যিই সংসার চালানো কষ্টকর, এ ব্যথা আমরা সবাই উপলব্ধি করি।
তবুও পাঁচের গণ্ডি পেরুতে অনেকটা জল গড়িয়েছে। এ সব কিছু আমাদের পরিশ্রম, সময় আপনাদের সাহায্য নিয়েই হয়েছে এবং তা অব্যাহত আছে।
সাংগঠনিক সহযোগিতা, সম্মান এবং কর্ম নিশ্চয়তার নিরিখে আপনারা বুক ভরা আসার আলো নিয়ে এখনো সংগঠন অন্তর প্রাণ করে আছেন।
কারণ আমরা সকলেই বুঝি সংগঠন ছাড়া কোন উপায় নেই। বর্তমানে আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর সঙ্গে আমরা গার্ড ছাড়া বন্ধনে আবদ্ধ। গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা রাজ্য স্তরে, রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমুখী লক্ষ্যমাত্রা এবং সামাজিক কর্মকাণ্ড সঙ্গে আমরা জন্ম লগ্ন থেকে জড়িয়ে এবং সামনে থেকে কাজটা করছি।
তাই নিজের কর্ম সুনিশ্চিত করতে....নিজের কাজের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর ডাকে বিভিন্ন প্রোগ্রামে নিজেদেরকে তুলে ধরুন। প্রমাণ করুন আপনার চাহিদা এবং কাজের প্রতি দায়বদ্ধতা। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। জয় বাংলা।
*ধন্যবাদান্তে.....*
*গ্রামীন সম্পদ কর্মী সংগঠন VRP রাজ্য শাখা।*
*আই টি সেল দ্বারা প্রকাশিত।*
আরো পড়ুন.....
2024 সালে ঘরে বসে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন ? how to make money online 2024 ?
