VRP, VBDC সম্পর্কিত বিষয়ের উপর..
![]() |
| VBDC App |
বাজারে একটা 8gb/128gb কিংবা 12gb/256gb যেকোন কোম্পানীর Androide ফোনের দাম 18 থেকে 37 হাজার টাকা।
একজন 175 টাকার কর্মী সারা বছরে একটা মোবাইল কেনার টাকা Finance ছাড়া জোগাড় করতে পারবেন না। এই ক্ষেত্রে ইন্টারেস্ট আছে।
PRD-VBDCP APP এর মধ্যে যেই ফরম্যাট দেওয়া হয়েছে, সেটা অনেক বৃহৎ, দীর্ঘ এবং অসংখ্য তথ্যের ভারে আক্রান্ত। এই App এর মাধ্যমে কাজ করা হলে বছরের দুটো মোবাইল পাল্টাতে হবে। যার বাজার দাম 36 হাজার থেকে 74 হাজার টাকা।
প্রতিমাসে 1.5gb ইন্টারনেট খরচ বা নূন্যতম রিচার্জ খরচ 300 টাকা, তাও 28 দিনে মাস।
এই অবস্থায় মাসে 2দিন রিচার্জ না থাকলে..
GPS সিস্টেম দিয়ে কাজ করার সময় ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে..
আবহাওয়া খারাপের কারণে মোবাইল চার্জের জন্য বাড়িতে ইলেকট্রিক কিংবা ইন্টারনেট ব্যবস্থা কাজ না করলে...
কীভাবে অনলাইন করা সম্ভব, সেই তথ্য বা সুরাহ দপ্তর সূত্রে অস্পষ্ট।
এবার বলি..
VRP দের VBDCP কাজের দৈনিক মজুরি 175 টাকার হিসেবে মাসিক 5250 টাকা মাত্র।
25 টাকা বৃদ্ধির ফলে (175+25)= 200 টাকার হিসেবে মাসে 6000 টাকা।
12 মাসে কিংবা বছরে 72 হাজার টাকা মাত্র।
যেখানে বছরে দুটো Androide মোবাইলের বর্তমান বাজার মূল্য 36 হাজার থেকে 74 হাজার টাকা।
রিচার্জ এর জন্য প্রতিমাসে 300 টাকার হিসেবে বছরের খরচ হবে 3600 টাকা।
এরসঙ্গে দৈনন্দিন টিফিন খরচ ও যাতায়াত করতে খরচ মাসে 2500 টাকার কম দিয়ে হয় না।
সব মিলিয়ে কম দামের মোবাইল দিয়ে কাজ করতে বার্ষিক সর্বনিম্ন খরচ 69600 টাকা।
(যেখানে 8gb,128gb যেকোন কোম্পানীর বছরে দুটো মোবাইলের মূল্য 36000 টাকা+ রিচার্জ খরচ 3600 টাকা+ টিফিন ও যাতায়াত খরচ প্রতি মাসে 2500 টাকার হিসেবে বছরে 30000 টাকা)।
আর বেশি দামের মোবাইল দিয়ে কাজ করতে বার্ষিক সর্বোচ্চ খরচ হবে 1,07,600 টাকা।
(যেখানে 12gb, 256gb যেকোন কোম্পানীর বছরে দুটো মোবাইলের মূল্য 74000 টাকা+ রিচার্জ খরচ 3600 টাকা+ টিফিন ও যাতায়াত খরচ প্রতিমাসে 2500 টাকার হিসেবে 12 মাসে 30000 টাকা)।
এই ভাবে কম দামের মোবাইল দিয়ে কাজ করতে গিয়ে বছরে অবশিষ্ট থাকে (72000-69600)= 2400 টাকা মাত্র।
আর বেশি দামের মোবাইল দিয়ে কাজ করতে লোকসান হবে (1,07600-72000)= 35600 টাকা।
সারা বছর ধরে ছুটির ব্যবস্থা নেই। অসুখ-বিসুখ, সংসার খরচ ইত্যাদি লেগেই আছে। বেতন পাওয়ার কোন নিয়ম নীতি বা মাসিক সিস্টেম নাই।
এই কাজ করে নিজের পেট চলবে না, সংসার চলবে কীভাবে??
আমার মতে বিষয়টি নির্দেশ কর্তাকে ভেবে দেখা উচিত।
( জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন All Bengal VRP 24। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন All Bengal VRP 24 লাইভ )
আরো পড়ুন.....
2024 সালে ঘরে বসে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন ? how to make money online 2024 ?

