VBDC সার্ভে App এর কয়েকটি ভালো দিক ও কয়েক টি খারাপ দিক
![]() |
| VBDC Application |
মাসিক 5250 টাকা পারিশ্রমিক এর 40000 কর্মী র কাজ কর্মে প্রচণ্ড ফাঁকি হচ্ছে. এই ফাঁকিবাজি আটকানো যাচ্ছেনা. যার জন্যে ই না কি ডেঙ্গি র এতো বাড় বাড়ন্ত.
এই ফাঁকিবাজি রুখতে dept নিয়ে এলো App. আজকে আলোচনা করব
এই app এর কয়েকটি ভালো দিক ও কয়েক টি খারাপ দিক
ভালো দিক
1. Dept মনে করছে সার্ভে টা অন্তত ঠিক ঠাক হবে
2. Dept মনে করছে যেহেতু সার্ভে টা ঠিক ঠাক হবে সেহেতু ডেঙ্গি কে ট্র্যাক করা ও আটকানো আরো সহজ হবে.
3. Dept মনে করছে Vct টিম এর কাজ টা ও খুব ভালো হবে.
4. যেহেতু direct app এ entry হচ্ছে সেহেতু vrp দের e muster roll হওয়ার আশা দেখা যাচ্ছে .
5. E muster roll হলে অপেক্ষা কৃত কম ঝামেলা তে পেমেন্ট পাওয়ার আশা থাকছে. হয় তো Dist থেকে ই direct payment হতে পারে
App এ কাজ করার অসুবিধা
1. যে speed e কাজ হচ্ছে তাতে 15 দিনে এক রাউন্ড এর মধ্যে Total household visit কোনো ভাবেই cover করা সম্ভব নয়.
2. কিন্তু dengue আটকাতে গেলে total household কভার করতেই হবে. সেক্ষেত্রে household cover এর জন্যে জেলা ও ব্লক লেবেল থেকে অস্বাভাবিক চাপ আসবে.
3. যেহেতু app থেকেই হাজিরা হবে সেহেতু Gp বা ব্লকে র অন্যান্য কাজ আর করা যাবে না. এক দিন vbdc কাজ না করলে সম্ভবত হাজিরা হবে না.
4. যে সকল vrp অন্যান্য কাজের সাথে জড়িত তাদের ক্ষেত্রে জীবন অতিষ্ঠ হয়ে উঠবে. কারণ সার্ভে টা করতেই হবে. না হলে ওই দিনের absent হতে পারে এবং ওই দিনের পারিশ্রমিক কাটা র সম্ভাবনা প্রবল
5. প্রতি দিনের ইন্টারনেট খরচ কে দেবে. যেখানে অনেক vrp প্রতি মাসে নিজের মোবাইল টা টাইম এ রিচার্জ করতে পারে না.
6. যাদের android phone নেই তারা কি ভাবে কাজ করবে
7. যেহেতু প্রত্যেক দিন কাজ এবং gps on করে কাজ করতে হবে. বছরে একটা ফোন হয়তো নষ্ট হতে পারে সেটা কে দেবে?
8. অন্যান্য কাজ করার কোনো সুযোগ যদি না থাকে তারপর এই 6/7 মাস পর টাকা পেলে vrp দের সংসার চলবে তো?
পরিশেষে app এ কাজ এর বিরোধিতা না করেই বলছি . ইন্টারনেট খরচ ও মোবাইল কে দেবে? এবং বাকি অসুবিধা র কথা গুলো ভাববে কে ?
আর এ সব সমস্যার সমাধান ই কোন পথে হবে?কে সমাধান করবে
সব ই ধোয়াশা.
![]() |
| VBDC App |
আবার দেখছি নতুন করে ফর্মে বাবার নাম এবং মোবাইল নাম্বার নতুন যোগ হয়েছে।
🔴আমার কথা হলো সব পরিবার থেকে মোবাইল নাম্বার নিতে গেলে আদেও কি ১০ বাড়ি সার্ভে করা সম্ভব হবে??
🔴 অনেক পরিবারি তো তার পার্সোনাল মোবাইল নাম্বার দিতে চাইবে না তাদের ক্ষেত্রে কি করনীয়?
🔴 আমার তো বৌ বাচ্চা বাবা মায়ের জন্য VBD কাজটা করি যদি আমার শরীর খারাপ হয় সেই দিন আমি কাজে যেতে না পারি সেই আমার বেতন কাটা যাবে। এক কথায় মরে গেলেও কাজে যোগ দিতে হবে না হয়তো মোবাইল টা বৌকে দিয়ে পাঠিয়ে দিতে হবে।
🔴যত কাজের চাপ কি VST টিমের?
🔴এই app এর কাজে সুপারভাইজারের কি কোনো চাপ নেই??
🔴 সরকার যে ৭৫০ টাকা বাড়িয়েছে তার থেকে absent করে সরকার বেশি ইনকাম করে নেবে।
প্রতিবাদ কে করবে ভাই।
একটা মানুষ সারা মাস কাজ করতে পারে? ঠান্ডা গরম আছে। শরীর অসুস্থ হতেই পারে। কোনো কারণে মোবাইল নস্ট হতে পারে। অন্তত সপ্তাহে একদিন সবেতন ছুটি দরকার। এসব দিক দেখা দরকার। আমি Apps এর বিরোধীতা করছি না। সবকিছু দেখা দরকার।
এরপর বলি কোনোদিন দেখা গেল অন্য একটা কাজ করলে নগদ 400/500 টাকা পাওয়া যাবে। তাহলে সেদিন সেই কাজে যাওয়া স্বাভাবিক। অনেকের সংসার আছে।
প্রত্যেকটা অঞ্চলের VRP ওরফে VBDC সুপারভাইজার এরকম অন্যায় ভাবে চাপিয়ে দেওয়া PRD-BVDCP সার্ভেতে ভালো কিছু দেখতে পাচ্ছেন।
তাই যারা যারা সার্ভে শুরু করেছেন এবং যে কয়টি সার্ভে করবেন সেগুলোতে Action অপশন No করে যাবেন। কারণ সার্ভের সময় আপনি Action অপশনে yes দেওয়ার কেউ নয়। আপনি জাস্ট App এর মধ্যে ফিল্ডে যা পাবেন, যেভাবে কাজ হবে সেভাবে রিপোর্ট দিয়ে যান।
তাহলে সুপারভাইজার বন্ধুরা বুঝতে পারবেন যে, প্রতিদিন ফিল্ডে গিয়ে কাজ করতে কত অসুবিধা হয়। ওরা ফিল্ডে না গেলে আপনার অসুবিধার কথা কেউ উপর মহলে পৌঁছে দিবে না।
উপরের Action গুলো No করার পর শেষে Farther Action Required টি প্রত্যেকটা বাড়ির সার্ভেতে No করবেন। তাহলেই খেলা জমে যাবে। মুখ দিয়ে কিছু বেড় হবে আর চোখে সর্ষে ফুল দেখবে।
( জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন All Bengal VRP 24। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন All Bengal VRP 24 লাইভ )
আরো পড়ুন.....
2024 সালে ঘরে বসে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন ? how to make money online 2024 ?

