সংবাদদাতা- আরফাত মোল্লা
একটি গুরুত্বপূর্ণ বার্তা
----সংগ্রামী VRP বন্ধু আমি বেশ কয়েকজন রাজ্যে কমিটির সদস্যদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে, রাজ্যে কমিটির এই মুহূর্তে আন্দোলন করার ইচ্ছা থাকলেও তা করতে পারছে না, তার কারণ স্বরুপ উনারা যেটা বলেছেন
(১) রাজ্যে কমিটির ফান্ডে এই মুহূর্তে কোনো অর্থ নেই।
(২) কারণ যে কোনো আন্দোলন বা কর্মসূচি নিতে গেলে মূল যেটা দরকার সেটা হলো অর্থ আর সেটাই রাজ্যে কমিটির ফান্ডে নেই। কেউ অর্থ দিয়ে সাহায্য করছে না।
(৩) আমাদের সংগঠন আছে, লোকবল আছে, নেই শুধু অর্থ এবং এক অপরের সহোযোগীতা।
(৪) উনারা বললেন এখনও সময় আছে ব্লক কমিটি এবং জেলা কমিটি গুলো যদি রাজ্যে কমিটির উপর পূর্ন সহোযোগীতা না করে তাহলে আগামী দিনে VRP দের অস্বিত্ব থাকবে না।
(৫) উনারা শেষে একটি কথায় বললেন যে, সংগঠন না থাকলে কিন্তু VRP দের কেউ চিনবে না বা পাত্তাই দেবে না, সুতরাং সংগঠনই পারে VRP দের ভবিষ্যৎ ভালো করতে।
সোশ্যাল অডিট ভিআরপি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আরো পড়ুন......
আপনারা ব্লক কমিটি কে বলুন জেলা কমিটির সাথে যোগাযোগ করতে এবং জেলা কমিটিকে সহোযোগীতা করতে। আর জেলা কমিটি গুলোকে অনুরোধ করছি আপনারা রাজ্যে কমিটির সাথে যোগাযোগ করুন এবং রাজ্যে কমিটিকে সম্পুর্নরূপে সহোযোগীতা করুন।
এই সময় কিন্তু কেউ নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি না করে সবাইকে একসাথে হয়ে লড়াই করতে হবে, যে যেমন ভাবে পারেন আন্দোলন চালিয়ে যান, তবে কলকাতার বুকে আন্দোলন করার জন্য দরকার রাজ্যে কমিটি আর তার জন্য প্রয়োজন অর্থ আর প্রত্যেক VRP কে বলবো ৫ টাকা করে রাজ্যে কমিটির ফান্ডে চাঁদা দিন তাহলে সেই টাকার অঙ্ক হবে (২৫০৪০*৫=১২৫২০০ টাকা) সেই টাকা দিয়ে রাজ্য কমিটি বিভিন্ন ধরনের আন্দোলনের কর্মসূচি নেবে।
আমার এই কথা নিজের ব্যক্তিগত কথা নয় এটা রাজ্য কমিটির কথা, সুতরাং আপনারা চাইলে রাজ্য কমিটির সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন, আর একটি কথা বলবো এই মুহূর্তে ব্লক কমিটি এবং জেলা কমিটি গুলোকে অনুরোধ করছি আপনারা রাজ্য কমিটির সাথে যোগাযোগ করে তাদের পুর্ন সহোযোগীতা করুন এবং আন্দোলন করার জন্য অনুরোধ করুন। একটি কথা মনে রাখবেন একটি কাজ ছেড়ে দেওয়া বা কাজ চলে যাওয়া এক সেকেন্ডের কাজ, কিন্তু এই বাজারে একটি কাজ পাওয়া অনেক কঠিন তাই কাজ চলে যাওয়ার আগে সবাই ব্যবস্থা নিন। সবাই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন।
বিঃদ্রঃ- রাজ্যে কমিটি ইতিমধ্যে সকল জেলা কমিটির থেকে মতামত চেয়েছেন আগামীদিনের কর্মসূচি নিয়ে। সুতরাং সকল জেলা কমিটির কাছে অনুরোধ আপনারা খুব দ্রুত রাজ্যে কমিটির সাথে যোগাযোগ করুন এবং আপনাদের মতামত প্রকাশ করুন।