নমস্কার VRP বন্ধুরা, সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা
বন্ধুরা, জানি এইবার পুজো কারুর ই মনের মতো করে কাটছে না, যেখানে পাঁচ-ছয় মাসের বেতন পেতে বাকি সেখানে পুজোর কি করেই বা ভালো কাটবে?
এর জন্য অনেকাংশে আমরা নিজেরাও দায়ী, সরকারের কাছে VRP দের বার্তা পৌঁছতে পারিনি আমরা, হয়তো কিছু VRP নেতার অপদার্থতা এর জন্য দায়ী, কারুর নাম আমি করছি না কিন্তু এটাও বাস্তব যে সরকারের কাছে VRP নিয়ে ভুল বার্তা পৌঁছেছে, নাহলে লোকসভা ভোটের আগে বার বার VRP দের নাম নেওয়া মুখ্যমন্ত্রী কিভাবে বিধানসভা ভোটে আমাদের ভুলে গেলেন ??
এখন যাইহোক বন্ধুরা, আমাদের নতুন ভাবে লড়তে হবে, পুজোর পর জোরদার লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, রাজ্যকমিটির ও সংযোজন-বিয়োজন চলছে, বন্ধুরা সোজা আঙুলে তো ঘি উঠছে না, তাই আঙ্গুল বাঁকা তেই হবে এবার, আন্দোলন শুধু ছয় মাসের বেতনের জন্য নয়, নিজেদের দাবি আদায়ের জন্য, কারণ আপনার বেতন দিতে সরকার বাধ্য |
বাজাজ ইএমআই কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন করুন আর সঙ্গে সঙ্গে পেয়ে যান 75 হাজার টাকা
তবে আমার মনেহয় শুধু সোশ্যাল অডিট কে ইস্যু করে আন্দোলন করলে চলবে না, আমরা 2018 থেকে ডেঙ্গু প্রতিরোধের কাজ করছি, 2020 থেকে এখনো পর্যন্ত কোরোনা মোকাবিলার কাজ করছি, এমনকি জনগণের ভ্যাকসিনেশন এর কাজেও আমরা যুক্ত, তাই আমরা health ডিপার্টমেন্টে যুক্ত হওয়ার দাবি জানাতে পারি |
এছাড়া দুয়ারে সরকার যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা পঞ্চায়েত লেভেলে সবরকম কাজ করছি, আজ পঞ্চায়েতের সবরকম কাজ VRP দের দ্বারাই উদ্ধার হয়, তাই আমরা পঞ্চায়েত দপ্তরের কর্মী হিসেবে ও দাবি জানাতে পারি কাজের স্থায়ীকরণের |
আমাদের দাবি জানানোর অনেক পথ খোলা আছে, এবার সেই পথে আমাদের নামতে হবে বন্ধুরা, তাই নিজেদের হাত শক্ত করুন, একতা বজায় রাখুন, আর নিজেদের দাবি ছিনিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর হোন |
ভালো হোক সবার, মা দুর্গার কাছে প্রার্থনা করি আমরা যেনো আমাদের দাবি আদায়ে সফল হই |
অতুল চ্যাটার্জী, VRP, বাঁকুড়া