উচ্চ শিক্ষিত Village Resource Person (VRP) দের পক্ষ থেকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে ওপেন চ্যালেঞ্জ

 রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের প্রতি উচ্চ শিক্ষিত VRP দের পক্ষ থেকে চ্যালেঞ্জ 

Village Resource Person


1)সরকারের যদি হিম্মত বা দম বা সদিচ্ছা বা স্বচ্ছতা বিন্দু মাত্র থাকে তবে VRP ( Village Resource Person) মাসিক বেতন 20000 টাকা সহ সরকারী যাবতীয় সুবিধা প্রদান করুক ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনিক একটি স্বাধীন ক্ষমতা প্রদান করুক। আমরা চ্যালেঞ্জ করছি আগামী দশ বছরে গ্রামে আর কোন প্রকল্পের দশ টাকাও নয় ছয় হবে না।সরকারের বিন্দু পরিমাণ সততা থাকলে তা করে দেখান।আমরা 25040 জন VRP 100℅ সরকারকে সহযোগিতা করব।


2.সরকারকে চ্যালেঞ্জ করা নিয়ে সরকার যদি মনে করে যে VRP রা অযোগ্য বা অক্ষম। তবে আমরা মাত্র দশ জন SAVRPকে দেব আমাদের পক্ষ থেকে, সরকার তাদের সর্ব শ্রেষ্ঠ দশ জন আধিকারিক দিন।MGNREGS, NSAP,NSFA এবং PMAY-G প্রকল্পের অভিজ্ঞতা নিয়ে আমরা লড়াই লড়তে চাই। আমরা দেখাতে চাই আমাদের দক্ষতা আছে কি না?যোগ্যতা বা দক্ষতা নিয়ে এই ওপেন চ্যালেঞ্জ গ্রহন করুক সরকার পক্ষ।


3) সরকারের যদি হিম্মত থাকে তবে সোশ্যাল অডিট আইন লাগু করুক রাজ্যে। কেন্দ্রীয় ও রাজ্যের সমস্ত প্রকল্পে 365 দিন সোশ্যাল অডিট করা হোক।তাহলে আমরা বুঝব সরকার স্বচ্ছ, দায়বদ্ধ ও সৎ। নতুবা নামমাত্র সোশ্যাল অডিট করিয়ে নাটক দেখানোর কোন মানে হয় না। যে সামাজিক নিরীক্ষায় সমাজের দরকার পরে না, সমস্যা সমাধান হয় না,প্রশাসনিক ও রাজনৈতিক দাসত্ব করতে হয়,এসব করে নাটক করার কোন মানে হয় না।VRP রা এতো বোকা নয়। সব জানে, সব বোঝে কিন্তু VRP( Village Resource Person) দের অর্থনৈতিক মেরুদণ্ড বাঁকা করে যে সরকার রেখেছেন তাদের প্রতি সহস্রাধিক ঘৃণা ও নিন্দা ছাড়া আমাদের আর দেবার কিছু নেই।VRP দের এতো বঞ্চনার জবাব আমরা এভাবেই দেব রোজ।আমরা যতদিন কাঁদবো ততদিন আমরা ধিক্কার জানাবই।সামান্যতম কোন মানবতা বা লজ্জা যদি সরকারের থাকত তবে তাদের সিস্টেমে এনে মাসিক বেতন অবশ্যই করতো।পর পর দুই বছর পূজোর সময় কোন VRP কে মজুরি দেওয়া হচ্ছে না। ছিঃ ছিঃ সরকার।তোমায় শত শত ধিক্কার।

Written by Kamal Debnath

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন