কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া আরও ৭ হাজার কোটি টাকা, জানাল নবান্ন |

  

 

নবান্ন

কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা নিয়ে চাপানউতোর চলছেই । রাজ্য সরাকরের তরফে বারবার অভিযোগ উঠছে, কেন্দ্রীয় প্রকল্প ও অন্যান্য নানা খাতে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখছে কেন্দ্র । সময়মতো তা দেওয়া হচ্ছে না বলে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের কাজ আটকে যাচ্ছে । এর আগে দিল্লি( Delhi) গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( CM Mamata Banerjee) । কিন্তু তারপরও বেশ কিছু টাকা বকেয়া রয়েছে রাজ্যের । বৃহস্পতিবার হিসেব দিয়ে সেই তথ্য কেন্দ্রকে জানাল অর্থদপ্তর । 

আরো পড়ুন:-2022 ও 23 অর্থবর্ষে সামাজিক নিরীক্ষা কারা করবে ? সামাজিক নিরীক্ষা ভূমিকা ও বৈশিষ্ট্য ?

অর্থদপ্তরের হিসেব অনুযায়ী, এখনও কেন্দ্রের কাছে রাজস্ব( profit) ঘাটতি তহবিলের ৭ হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের । এমনটাই জানিয়েছে নবান্ন( Nabanna) । সম্প্রতি কেন্দ্রে এই খাতে বাংলাকে কিছু টাকা দেয় । তা নিয়ে বিভ্রান্তি ছড়ায় । কোনও কোনও মহল থেকে বলার চেষ্টা হয়, বন্ধ হয়ে যাওয়া একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনার টাকা ফের রাজ‌্যকে দিতে শুরু করেছে কেন্দ্র । 

 

 সেই ভ্রান্তি কাটিয়ে বৃহস্পতিবার হিসেবনিকেশ করে অর্থদপ্তর জানায়, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এই টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে । এই খাতে রাজ‌্যকে আরও ৭ হাজার কোটি টাকা দিতে হবে কেন্দ্রকে । এই টাকার সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দের কোনও সম্পর্ক নেই । সম্প্রতি করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে একাধিক রাজ্য । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে রাজস্ব ঘাটতি তহবিলে কয়েক ধাপে টাকা দেওয়া হয় । পশ্চিমবঙ্গ এবার ষষ্ঠ কিস্তির টাকা পেয়েছে । 

আরো পড়ুন:-গ্রামীণ সম্পদ কর্মীদের নবান্ন অভিযান |

যে রাজ্যগুলির জন্য পোস্ট ডেভিলিউশন রাজস্ব ঘাটতি অনুদানের সুপারিশ করা হয়েছে, সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড । উল্লেখ‌্য, একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক ও আবাস যোজনা- সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ‌্যকে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র । তাই নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে ।

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন