ওয়েস্ট বেঙ্গল রুরাল VCT/VST ( Non VRP)এমপ্লয়ী অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে একটি বিশেষ বিজ্ঞপ্তি

 - : একটি বিশেষ বিজ্ঞপ্তি  :-

VCT VST-Non-VRP এমপ্লয়ী অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে একটি বিশেষ বিজ্ঞপ্তি


           এতদ্বারা " ওয়েস্ট বেঙ্গল রুরাল VCT/(VST-Non VRP)এমপ্লয়ী অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে সমস্ত জেলার সহকর্মীদের অবগত করা যাইতেছে যে, আগামী 27/09/2022 তারিখ মঙ্গলবার সকাল 11 টায় সক্রিয় সহকর্মীদের নিয়ে রাজ্য কমিটির বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।


           উক্ত সভায় প্রতিটি জেলা হইতে কমপক্ষে 5 জন করে সক্রিয় প্রতিনিধির উপস্থিতি একান্ত কামনা করে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।


       সুধী,

               সহকর্মীগনের উদ্দেশ্যে রাজ্য কমিটির কিছু বার্তা, আশা করি সকলের হৃদয়স্পর্শী ও বোধগম্য হবে। আপনারা সকলেই জানেন যে ,  দীর্ঘদিন ধরেই আমারা VBDC- কাজের সঙ্গে যুক্ত আছি এবং অত্যন্ত নিষ্ঠা ও সক্রিয়তার সঙ্গে কাজটি করে চলেছি। আমরা সকলেই যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখি তাহলে খুব সহজেই অনুধাবন করতে পারব যে, একজন VBDC কর্মীর কাজের মূল্যায়ন হিসেবে সমস্ত রকম প্রাপ্য থেকে বঞ্চিত এবং প্রতিটি পদক্ষেপে লাঞ্ছিত, অবহেলিত, আত্মমর্যাদাহীনভাবে জীবন কাটাচ্ছি। 

                     স্বাস্থ্য দপ্তর ও পঞ্চায়েত দপ্তর VBDC কাজে ডেঙ্গু নিয়ন্ত্রণ বিষয়ে " ভেক্টর কন্ট্রোল দলকে" যেভাবে গুরুত্ব দিচ্ছে, আর সেই গুরুত্বকে মান্যতা দিয়ে আমারা যেভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সমাজকল্যাণ মূলক কাজ করে চলেছি ,সেক্ষেত্রে ডেঙ্গু মোকাবিলার প্রধান কারিগর হিসেবে নিজেদেরকে দাবি করলে  অনুচিত হবে না।

                    অথচ এই কঠোর পরিশ্রম ও প্রচেষ্টাকে হাতিয়ার করে আমাদেরকে অন্ধকারে রেখে সাফল্যের দিকে এগিয়ে চলেছে অপর এক সংগঠন। যারা কখনই VBDC কাজের বিষয় নিয়ে সাংগঠনিক আলোচনা করে না। আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করে চলেছে প্রতিনিয়ত।

                আজ আমাদের প্রতি সেই অবহেলা ,অমর্যাদা, লাঞ্ছনা ও নিম্নমানের ভাবনার বিরুদ্ধে গর্জে ওঠার প্রাক মুহুর্তে সবারে  করি আহ্বান।  তাই আসুন আমরা নিজেদের মধ্যে সমস্ত রকম দ্বিধা,দ্বন্দ্ব,ক্ষোভ, বিক্ষোভ, মান অভিমান ভুলে হাতে হাত ,কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের প্রাপ্তি ও দাবি আদায়ের উদ্দেশ্যে আগামী 27 শে সেপ্টেম্বর বর্ধমান জেলার "জাগরী" ভবনে সম্মিলিত হয়ে রাজ্য কমিটির উদ্যোগী আলোচনা সভাকে অলংকৃত করি।

              

তারিখ :-27/09/2022 মঙ্গলবার


স্থান:- বর্ধমান রেলস্টেশনের পাশে "জাগরী" ভবন।


সময় :- সকাল 11 টা।


                      -: আহ্বায়ক:-

          রাজ্য কমিটির কর্মকর্তাগন 


ওয়েস্ট বেঙ্গল রুরাল VCT/(VST-Non-VRP) এমপ্লয়ী অ্যাসোসিয়েশন।



Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন