"ভারতীয়রা বলেছিল - ইংরেজ তুমি ভারত থেকে দূর হাটো।
আমরা বলছি ডেঙ্গু তুমি পৃথিবী থেকে দূর হাটো।"
![]() |
| আজকে ডেঙ্গু বিষয়ক একটি বিশেষ জরুরি মিটিং |
আজকে ডেঙ্গু বিষয়ক একটি বিশেষ জরুরি মিটিং হয়েছে দেগঙ্গার বিডিও অফিসের মিটিং রুমে।
বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে সবাইকে হাতে হাত রেখে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হবে। VRP কর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে ডেঙ্গুর সার্ভে ও মশার লার্ভা নষ্ট করার জন্য আপনি আপনার মূল্যবান কয়েক মিনিট সময় তাদের সঙ্গে দিন।
এই মহামারী সময় সর্বস্তরের মানুষকে যেমন আহবান করব তেমনি বিশেষ করে সমাজের যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি আছেন তাদেরকে এক দেড় মাস একটু দায়িত্ব নিয়ে সাধারণ মানুষকে বাঁচানোর অঙ্গীকার করতে হবে।
যে সমস্ত ব্যক্তি বা সংগঠনকে এই মুহূর্তে আহ্বান করব। সেই ব্যক্তি বা সংগঠন গুলি হল:-
✅ "V.R.P/VCT" :- বাড়ি বাড়ি ডেঙ্গু সার্ভের কাজ ও লার্ভা নিধনের কাজ দৈনিক ১৭৫ টাকায় 30 দিন নিষ্ঠার সাথে করে আসছেন এটা সবাই জানে। তবু সবাইকে অনুরোধ করবো প্লিজ আর দুই তিন মাস একটু ভালো করে দায়িত্ব নিয়ে কাজ করুন। ডেঙ্গু ও প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের যে কর্মসূচি নিয়েছি সেটা সাফল্য করুন এটা আমি একজন গ্রামীণ সম্পদ হিসেবে আমার সহকর্মীদের কাছে অনুরোধ করব।
✅ "মসজিদের ইমাম সাহেব":- এই মহামারীর সময় আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে নামাযের সময় অথবা জুম্মার নামাজের সময় ডেঙ্গু বিষয়ে কয়েকটি কথা যদি জানান তাহলে অনেক মানুষ আপনাদের কথা মেনে চলবে এবং ডেঙ্গু ভাইরাসের হাত থেকে অনেক মানুষ রেহাই পাবে।
✅ "মন্দিরের পুরোহিত":- ভিআরপি দের কথা সাধারণ মানুষ না শুনলেও আপনাদের কথা অনেক মানুষই শুনে এবং বিশ্বাস করে তাই আপনাদেরকে করজোড়ে অনুরোধ এই মহামারীর সময় আপনারা একটু যদি দায়িত্ব নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন তাহলে অনেক মানুষের উপকার হবে।
✅ "জন প্রতিনিধি":- ভিআরপি কর্মীরা তারা নিষ্ঠার সাথে ডেঙ্গু নিধনের কাজ করছে কিন্তু অনেক মানুষ আছে তাদের কথা শুনছে না! এমতা পরিস্থিতিতে আপনাদের সাহায্য ছাড়া এই মহামারীর হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব হচ্ছে না!
আপনারা সব সময় সহযোগিতা করছেন কিন্তু এই সময় একটু বেশি সহযোগিতা করার আশা করছি।
✅"ক্লাব সংগঠন":- ডেঙ্গুকে রুখার জন্য আপনাদেরকে আহ্বান করছি ভিআরপিদের পক্ষ থেকে। আপনারা অনেক কর্মসূচি করেন তার মধ্যে বর্তমান এই মহামারী হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ এলাকায় কর্মসূচি করুন।
✅ "পুজো কমিটি" :- এই পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা আশা করছি। সমস্ত পূজা মন্ডপে মাইকিং ব্যবস্থা থাকে সেই সময় যদি ডেঙ্গু বিষয়ক প্রচার করেন তাহলে অনেক মানুষ উপকৃত হবে। এর পাশাপাশি এই সময় অনেক কর্মসূচি গ্রহণ করেন ছোটদের মধ্যে যদি ডেঙ্গু বিষয়ক তাৎক্ষণিক বক্তব্যের কর্মসূচি করেন তাহলে অনেক মানুষ ডেঙ্গু সম্পর্কে সচেতন হবে।
✅ "শিক্ষক/শিক্ষিকা":- ডেঙ্গু থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তার মধ্যে আপনাদের ভূমিকা অনেকটাই। ইস্কুলের প্রার্থনার সময় যদি ডেঙ্গু বিষয়ে কয়েকটি কথা ছাত্র-ছাত্রীদের মাধ্যমে জানান তাহলে অনেক ছাত্র-ছাত্রী এই বিষয়ে অবগত হবে এবং নিজের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ইস্কুলের মধ্যে ডেঙ্গু বিষয়ক ড্রয়িং অথবা তাৎক্ষণিক বক্তব্য আয়োজন করা হয় তাহলে উপকৃত অনেকে।
সপ্তাহে যদি একটি করে rally করা যায় আরো ভালো হবে।
✅ "সর্বদলীয় পার্টি বৈঠক":- সর্বদলীয় পাটি বৈঠকে যদি আপনারা একটু আপনার দলের ছেলেমেয়েদেরকে ডেঙ্গু বিষয়ক আলোচনা করেন এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নের কথা বলেন তাহলে ডেঙ্গু থেকে সাধারণ মানুষকে তথা নিজেকে রক্ষা করতে পারবো।
✅ "SHG" :- আপনারা অনেক কর্মসূচি করেন এবং সংখ্যায় অনেক আছেন তাই আপনাদের কাছে ভিআরপিদের পক্ষ থেকে করজোড়ে অনুরোধ আপনি আপনার বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন এবং আপনার প্রতিবেশী কে ডেঙ্গু বিষয়ে সচেতন থাকার বার্তা প্রেরণ করুন।
আপনাদের যে মিটিং হয় সেই মিটিংয়ে ডেঙ্গু বিষয়ে আলোচনা করুন।
✅ "অঙ্গনারী কর্মী":- আপনারা অনেক দায়িত্ব পালন করেন তার পাশাপাশি কয়েকটি সপ্তাহ আপনাদেরকে দায়িত্ব নিতে হবে ডেঙ্গু মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আপনাদের কর্মসূচি গ্রহণ করতে হবে। যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আপনাদের সেন্টারে পড়তে আসছে তাদেরকে বলা ফুল হাতা পোশাক সবাই যেন পড়ে আসে। তার বাড়ির লোককে বলা আপনার বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন এর পাশাপাশি আপনারা কিছু বাড়ির সার্ভে করুন তাহলে সাধারণ মানুষকে এই মহামারীর হাত থেকে রক্ষা করতে পারব।
✅ "গ্রামের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক":- এই মহামারীর সময় প্রতিটি সংসদের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক আপনাদের এগিয়ে আসতে হবে ডেঙ্গু ভাইরাসের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য।
✅ "রেশন ডিলার":- ২০১৮ সালে এই মহামারীর হাত থেকে আমরা সবাই মিলে সাধারণ মানুষকে রক্ষা করেছিলাম। আবার এই সময় মহামারীর দিন চলছে এই সময় আপনারা আগের যে ভূমিকা পালন করেছিলেন সেই ভূমিকা পালন করে সাধারণ মানুষকে মহামারীর হাত থেকে রক্ষা করুন।
✅ "নাগরিক":- একমাত্র আপনারাই পারেন এই ডেঙ্গু থেকে নিজেকে এবং সবাইকে রক্ষা করতে। ভিআরপি ভিসিডি কর্মী আপনার বাড়ি যাচ্ছে সচেতন করতে লার্ভা নিধন করতে এদেরকে পূর্ণ সহযোগিতা করে এই মিশনকে সাফল্যমন্ডিত করুন। আপনি আপনার বাড়ির আশপাশে যে সমস্ত জায়গায় জমা জল জমে সেই সমস্ত জায়গায় সপ্তাহের একদিন দেখে পরিষ্কার করুন ।
✅ "স্বেচ্ছাসেবী সংগঠন":- সাধারণ মানুষ যখন কোন না কোন সমস্যায় পড়েছে তখন আপনারা বিভিন্নভাবে মানুষের সাহায্য করেছেন। আপনাদের কাছে ভিআরপির পক্ষ থেকে করজোড়ে অনুরোধ ডেঙ্গুমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আপনাদের কর্মসূচি গ্রহণ করুন এবং সাধারণ মানুষকে ডেঙ্গুভাইরাসের হাত থেকে বাঁচান।
✅ "পুলিশ প্রশাসন":- এই পরিস্থিতিতে আপনারাও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তবু বলব এই সময় একটু যদি আরো বেশি করে সাধারণ মানুষকে সচেতন করেন তাহলে অনেক মানুষ এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে।
✅ প্রতিটি পরিবার সহ মানুষ যদি নিজে সচেতন হয় তাহলে আমরা অবশ্যই এই লড়াইয়ে জিতবো।
লেখার মধ্যে কোথাও ভুল থাকলে সকলের কাছে ক্ষমাপ্রার্থী আমি একজন গ্রামীণ সম্পদ কর্মী (ভি.আর.পি) শেখ জুলফিকার
গ্রামীণ সম্পদ কর্মীদের নবান্ন অভিযান |
সামাজিক নিরীক্ষা কি ? কেন সামাজিক নিরীক্ষা ? গ্রামীন সম্পদ কর্মী দের প্রশিক্ষণ কর্মশালা PDF |
ডেঙ্গু জ্বর কি? ডেঙ্গু জ্বরের লক্ষণ বা উপসর্গ ?
গ্রামীণ সম্পদ কর্মী Village Resource Person (VRP) মাননীয়া মুখ্যমন্ত্রী কে খোলা চিঠি |
2022 ও 23 অর্থবর্ষে সামাজিক নিরীক্ষা কারা করবে ? সামাজিক নিরীক্ষা ভূমিকা ও বৈশিষ্ট্য ?
