*রাজ্য বা কেন্দ্র সরকারের কাছে আমরা একটি পরিস্কার তথ্য চাই।VRP রা সরকারের দৃষ্টিতে শ্রমিক না স্বেচ্ছাসেবক?যদি শ্রমিক হয় তবে Skill/Semi Skill বা Unskill কোন ধরনের লেবার আমরা? আমরা চুক্তিভিত্তিক নাকি Daily Rated Workers?কি আমরা?
![]() |
| Village Resource Person |
*অন্যদিকে, যদি VRP রা ভলেন্টিয়ার্স বা স্বেচ্ছাসেবক হয়ে থাকে সরকারের দৃষ্টিতে তাহলে স্বেচ্ছাসেবকদের উপর এতো কাজের চাপ কেন?স্বেচ্ছাসেবকগণ কেন শোকজ হবে?স্বেচ্ছাসেবকদের কেন অসম্মানিত করা হবে রোজ?স্বেচ্ছাসেবকদের ইচ্ছার বিরুদ্ধে কেন তাদের দিয়ে বিভিন্ন অর্ডার জারি করা হবে?স্বেচ্ছাসেবকদের সংজ্ঞা কী তা সরকার পরিস্কার করুক।
*VRP কি মন্দিরের ঘন্টা নাকি? যে দপ্তর যখন পারছে ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে? সরকারের সব কাজের চাপ VRP দের কাঁধেই বা কেন?
*মাত্র 175 টাকা দৈনিক দিয়ে একবার পঞ্চায়েত দপ্তর আর একবার স্বাস্থ্য দপ্তর এতো চাপ প্রয়োগ করে কেন?তাদের AC ঘরের মাথায় কি এটা কখনো আসে না যে, VRP দের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের সংসার অচল হয়ে গেছে।সবার ছুটি আছে VRP দের নেই কেন?সবার বোনাস আছে VRP দের নেই কেন?মাসের পর মাস যায় সামান্য মজুরিটুকু নেই কেন?
গ্রামীণ সম্পদ কর্মী Village Resource Person (VRP) মাননীয়া মুখ্যমন্ত্রী কে খোলা চিঠি |
গ্রামীণ সম্পদ কর্মীদের নবান্ন অভিযান |
সামাজিক নিরীক্ষা কি ? কেন সামাজিক নিরীক্ষা ? গ্রামীন সম্পদ কর্মী দের প্রশিক্ষণ কর্মশালা PDF l
ডেঙ্গু জ্বর কি? ডেঙ্গু জ্বরের লক্ষণ বা উপসর্গ
2022 ও 23 অর্থবর্ষে সামাজিক নিরীক্ষা কারা করবে ? সামাজিক নিরীক্ষা ভূমিকা ও বৈশিষ্ট্য ?
