2014 সাল থেকে VRP রা সামাজিক নিরীক্ষা করছে কিন্তু দীর্ঘ 9 বছর পরেও VRP দের কোন পদোন্নতি নেই কেন?

 *রাজ্য সামাজিক নিরীক্ষা দপ্তরের প্রতি প্রশ্ন-

Village Resource Person


*আমরা জানি, সামাজিক নিরীক্ষা বিভাগ বা সোশ্যাল অডিট ইউনিট একটি স্বাধীন নিরপেক্ষ দপ্তর।তাহলে আমাদের VRP দের পক্ষ থেকে প্রধান কতগুলো প্রশ্ন আছে।


*1)যে VRP রা স্বাধীনভাবে সামাজিক নিরীক্ষা করবে তাদের VBDCP নামক একটি প্রকল্পে পঞ্চায়েত স্তরের নিম্নতম কর্মী বানানো হয়েছে কেন? VBDCP প্রকল্পে গাধার মতো পরিশ্রম করে দৈনিক 175 টাকা মজুরি পেতে হলে VRP দের মজুরি বিলে গ্রামপঞ্চায়েত সেক্রেটারি বা প্রধানের স্বাক্ষর লাগে কেন?যদি VRP দের একটি বিল পেতে স্বাক্ষরের জন্য অপেক্ষা করতে হয়, তবে পঞ্চায়েতে সামাজিক নিরীক্ষা তারা স্বাধীনভাবে করবে কিভাবে?


*2)যে VRP রা প্রশাসনিক ও রাজনৈতিক আক্রোশ মোকাবেলা করে সামাজিক নিরীক্ষা করে তাদের কর্ম নিশ্চয়তা নেই কেন? তাদের জীবনের নিরাপত্তা নেই কেন? স্বাধীন দপ্তরের অধীন হয়ে তাদের স্বাধীন ক্ষমতা নেই কেন?


*3)যারা প্রকল্প রূপায়নকারী তারাই যদি VRP দের জিপি ও ব্লক নোডাল অফিসার হয়, তবে স্বাধীন সামাজিক নিরীক্ষা কিভাবে সম্ভব তা রাজ্য সামাজিক নিরীক্ষা দপ্তর পরিস্কার করুক।


*4)সামাজিক নিরীক্ষার মাধ্যমে রাজনৈতিক ও প্রশাসনিক শত্রু বানানো হয় VRP কে। অথচ তাদের কোন নিরাপত্তা নেই কেন?


*5)যেখানে সোশ্যাল অডিট গাইডলাইনে কেন্দ্রীয় সকল প্রকল্পের সামাজিক নিরীক্ষা করার কথা বলা হয়েছে, তাহলে সেই আইন মান্য হয় না কেন?


*6) বছরে মাত্র 15 দিন সোশ্যাল অডিট করিয়ে VRP দের expert হিসেবে কিভাবে গড়া সম্ভব?অন্যদিকে,যেখানে বড়ো বড়ো আধিকারিকগণ প্রকল্পের সব গাইডলাইন শিখতে বহু বছর সময় লাগে, সেখানে অল্প শিক্ষিত স্ব-নির্ভর দলের মহিলাদের VRP তে নিযুক্ত করে সমগ্র VRP দলকে দুর্বল করে রাখার কৌশল কেন?


*7)2014 সাল থেকে VRP রা সামাজিক নিরীক্ষা করছে কিন্তু দীর্ঘ 9 বছর পরেও VRP দের কোন পদোন্নতি নেই কেন?অন্যদিকে,MGNREGS সোশ্যাল অডিট আইন তৈরি হয়েছে 1995 সালে,আর 2022 সালে এসে দীর্ঘ 27 বছর পরেও সোশ্যাল অডিট ভলেন্টিয়ার্স বা VRP দের কোন কর্ম নিশ্চয়তা হয়নি কেন? এর দ্বারা কি বোঝা যায় না যে,সরকারের মুখে স্বচ্ছতা কিন্তু অন্তরে কালিমা?সামাজিক নিরীক্ষা দপ্তর আসলে পরাধীন।


Written by - Kamol Debnath


গ্রামীণ সম্পদ কর্মী Village Resource Person (VRP) মাননীয়া মুখ্যমন্ত্রী কে খোলা চিঠি |


গ্রামীণ সম্পদ কর্মীদের নবান্ন অভিযান |


সামাজিক নিরীক্ষা কি ? কেন সামাজিক নিরীক্ষা ? গ্রামীন সম্পদ কর্মী দের প্রশিক্ষণ কর্মশালা PDF |


2022 ও 23 অর্থবর্ষে সামাজিক নিরীক্ষা কারা করবে ? সামাজিক নিরীক্ষা ভূমিকা ও বৈশিষ্ট্য ?


ডেঙ্গু জ্বর কি?  ডেঙ্গু জ্বরের লক্ষণ বা উপসর্গ  ?

Subhash

I am Subhash Barman a professional youtuber and Blogger besides expert in Facebook marketing video editing and content making perfectly. I have gathered a lots of experience a long training from online. Able to make effective and attractive web content to promote any product or business to thousand of people . My work is very different because every work done by me manually with my full responsibility and Self direction. Thanks

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন